বাবার সামনেই নিজের পেটে ছুরি চালিয়ে দিলেন মেয়ে

১৮ মে ২০২২, ০৮:২৪ AM
নেত্রকোনার পূর্বধলায় বাবার সামনেই মেয়ে নিজের পেটে ছুরি চালিয়েছেন

নেত্রকোনার পূর্বধলায় বাবার সামনেই মেয়ে নিজের পেটে ছুরি চালিয়েছেন © প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় বাবার সামনেই মেয়ে আরিফা আক্তার (১৮) নিজের পেটে ছুরি চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে তিনি এটি করেছেন বলে জানা গেছে। গুরুতর যখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার নাটেরকোনা চরপাড়ায় আরিফার শশুরবাড়ী মড়ল বাড়িতে এ ঘটনা ঘটে। এদিন একই উপজেলার মহিষবেড় গ্রামের মোহাম্মদ আলী মেয়েকে দেখতে সেখানে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাবার সাথে মেয়ের মান-অভিমান ছিলো। পরে বাবার চোখের সামনেই এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বুধবার লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মেয়ের বাবা অপমৃত্যু মামলা করেছেন।

আরো পড়ুন: বিদ্যালয়ের সামনেই ছুরিকাঘাত করে স্কুলছাত্রকে হত্যা

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মাস আগে চরপাড়া গ্রামের মড়লবাড়ীর প্রবাসী সাগরের সাথে আরিফার বিয়ে হয়। তবে বিয়ের পরে তাদের মাঝে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার দুপুরে মেয়েকে দেখতে মোহাম্মদ আলী সেখানে গেলে তার সামনেই মেয়ের ঝগড়া হয় শ্বশুরবাড়ির লোকজনের সাথে।

পরে মেয়ে বাড়ি ফিরে আসতে চাইলে বাবা আপত্তি জানায়। এ সময় ফল কাটার ছুরি হাতে নিয়ে পেটে আঘাত করেন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬