অশ্লীল আলাপের ভিডিও ভাইরাল, দুই ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার

১৭ মে ২০২২, ০৮:০০ AM
চাঁপাইনবাবগঞ্জের একটি বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রীর অশ্লীল আলোচনার ভিডিও ভাইরাল হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের একটি বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রীর অশ্লীল আলোচনার ভিডিও ভাইরাল হয়েছে © প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের একটি বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রীর অশ্লীল আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে তাদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

স্কুলের পোশাক পরিহিত অবস্থায় বিদ্যালয় চত্ত্বরে করা ২ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুই ছাত্রী অশ্লীল আলোচনা করছে। এরপরই অশ্লীলতার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

এক ছাত্রীর পিতা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, যে কাজটি তারা করেছে, অবশ্যই খারাপ হয়েছে। এ ছাড়া মার্চ মাসের ভিডিওটি কোনো চক্র ছড়িয়ে দিয়ে ভাইরাল করেছে। এখন থেকে মেয়েকে শাসনে রাখছেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই দুই ছাত্রী অষ্টম শ্রেণির। এ ঘটনায় তাদের পিতাদের ডেকে মুচলেকা নিয়ে দুজনকে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জানানোর পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬