শারীরিক সম্পর্কে ‘না’, গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

১১ মে ২০২২, ১০:০১ PM
গৃহবধূকে নির্যাতন

গৃহবধূকে নির্যাতন © সংগৃহীত

টাঙ্গাইলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) সন্ধ্যায় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন দুপুরে কালিহাতির নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোশারফ মিয়া (৪৮) নাগবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। অভিযোগকারী ওই গৃহবধূ (২৬) মোশারফের ভাগনি ও ভাতিজার স্ত্রী।

ওই গৃহবধূর দাবি, শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ায় মোশারফের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এজন্য তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন মোশারফ।

গৃহবধূ জানান, মোশারফ দীর্ঘদিন যাবত আমাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব (শারীরিক সম্পর্ক) দিয়ে আসছিলেন। রমজান মাসে রাতে রান্না করাকালীন তিনি তার বন্ধুদের নিয়ে আমার মুখ চেপেও এ কুপ্রস্তাব দিয়েছেন। এ সময় তিনি চিৎকার করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেছি, তাই তিনি এভাবে নির্যাতন করছেন। 

অভিযোগ অস্বীকার করেন মোশারফ জানান, অন্যের বুদ্ধিতে ওই গৃহবধূ বাড়ির জায়গা দখল করছেন। এজন্য তার বিরুদ্ধে এ অভিযোগ হচ্ছে। এ ঘটনায় আমি জড়িত না। ঘটনার সময়ে আমি সেখানে ছিলাম না। ওই গৃহবধূ আমার আপন ভাগনি, তাকে কুপ্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না।

এদিকে বিষয়ে মোশারফের পরিবার জানিয়েছে ওই গৃহবধূকে নির্যাতন করা হয়নি। ওই জায়গায় তাদের একটি কাঁঠালগাছ আছে। গাছ থেকে কাঁঠাল নিতে গেলে বাঁধা দেওয়া হয়। তখন ওই গৃহবধূ জানায়, কাঁঠাল নিতে হলে তাকে বেঁধে নিতে হবে। এজন্য তারা তাকে গাছে বেঁধে রাখেন। পরে তিনি নিজেই বাঁধন খুলতে দেননি। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকা…
  • ১১ মার্চ ২০২৬
ডেঙ্গু থেকে রক্ষা পেতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর ভিডিও …
  • ১১ মার্চ ২০২৬
স্কুলের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল নিয়ে যা বললেন গণশিক্…
  • ১১ মার্চ ২০২৬
আপ বাংলাদেশ ভেঙে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শনিবার
  • ১১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে এবি পার্টির বেশকিছু সুপারিশ পেশ
  • ১১ মার্চ ২০২৬
ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081