জামা কিনে দিতে পারেননি বাবা, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ এপ্রিল ২০২২, ১০:৫০ AM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

ঈদের জামা কিনে দিতে না পারায় অভিমানে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার (১৭ এপ্রিল) সকালে পাবনার সাঁথিয়ায় এই ঘটনা ঘটে। ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

জানা যায়, ঈদের জামা কিনে দেয়ার জন্য বায়না ধরে রাকিবুল শেখ। সে পৌরসভাধীন ছেচানিয়া মধ্যপাড়া এলাকার মানিক হোসেনের ছেলে ও ছেচানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। মানিক হোসেন পেশায় একজন বরফ বিক্রেতা।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সজিবুল জানান, সকাল ১১টার দিকে রাকিবুল ঈদের জামাকাপড় কিনে দেয়ার জন্য তার পরিবারের নিকট বায়না ধরে। কিন্তু বরফ বিক্রেতা গরীব বাবা ছেলের আবদার রক্ষা করতে পারেননি। এতে রাকিবুল অভিমান করে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ রোববার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬