ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তরুণীর ধর্ষণের অভিযোগ

০৯ এপ্রিল ২০২২, ০১:২৯ PM
ওই তরুণী ও অভিযুক্ত ছাত্রলীগ নেতা

ওই তরুণী ও অভিযুক্ত ছাত্রলীগ নেতা © টিডিসি ফটো

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার রাতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

অভিযুক্ত হিমেল কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে। হিমেল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তিন বছর যাবত হিমেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে হিমেল ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে হিমেল ওই তরুণীর নিকট থেকে দুই লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ওই তরুণীর জমানো টাকায় কেনা আইফোন ম্যাক্স-১৩ প্রো মডেলের মোবাইলও হাতিয়ে নিয়েছেন।

আরও পড়ুন : প্রেমে বাধা দেওয়ার অভিযোগে প্রেমিককে দিয়ে মাকে হত্যা

এজাহার সূত্রে আরও জানা যায়, বেশ কয়েক মাস যাবত হিমেলকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওই তরুণী। এতে হিমেল তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে হুমকি দিয়েছেন। এ ঘটনায় কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে হিমেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই তরুণী এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পরেছে। ওই ভিডিওতে ভুক্তভোগী তরুণী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত বিচার চাইছেন ভুক্তভোগী তরুণী।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই তরুণী পুলিশ হেফাজতে রয়েছেন। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close