তালাবদ্ধ ঘরে পাওয়া গেল শিক্ষকের অর্ধগলিত লাশ

২৩ মার্চ ২০২২, ১০:৩১ AM
নিহত শিক্ষক আবু বক্কর সিদ্দিক

নিহত শিক্ষক আবু বক্কর সিদ্দিক © সংগৃহীত

গাজীপুরের পূবাইলের একটি তালাবদ্ধ ঘর থেকে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) পূবাইলের পদহারবাইদের শাজাহান ভূইয়ার ভাড়া বাসা তার লাশ উদ্ধার করা হয়। আবু বক্কর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘিরপাড়ের নিয়ামত আলীর ছেলে। 

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ থেকে ৩০ বছর ধরে হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক ছিলেন আবু বক্কর। তার স্ত্রী সন্তানদের নিয়ে ৯ দিন আগে বাবার বাড়িতে যান। কয়েকদিন ধরেই শিক্ষকের ঘরের দরজা বন্ধ ছিল।

আরো পড়ুন: সমন্বয়হীনতা, তারিখ ও কেন্দ্র জটিলতায় আটকে প্রাথমিক নিয়োগ পরীক্ষা

ওসি জানান, ঘর থেকে দুর্গন্ধ বের হলে থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬