ফ্যানে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ

১৯ মার্চ ২০২২, ০৭:২৬ AM
নিহত স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মী

নিহত স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মী © সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঝর্ণা কুর্মী চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি পরিবার নিয়ে সুরভী পাড়া এলাকায় থাকতেন ভাড়া বাসায়। সেখান থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী বলেন, ‘সকালে ঝর্নাকে বাসায় রেখে শহরে আসি। দুপুরে খবর পাই আত্মহত্যা করেছে সে। বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পাই।’

আরো পড়ুন: ‘আমার ছেলে দুর্ঘটনায় মারা যায়নি, হত্যা করা হয়েছে’

তবে ঝর্ণার চাচা পলাশ কুর্মী অভিযোগ করেছেন, ‘ঝর্ণাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা। আমরা থানায় মামলা করবো।’

এ বিষয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘পারিপার্শিক আবস্থা দেখে মনে হচ্ছে আত্মহত্যা এটি। তবুও তার স্বামী সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬
ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হাজিরা দিয়েই চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,…
  • ০২ অক্টোবর ২০২৬
স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬