বরকে পছন্দ না হওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

৩০ জানুয়ারি ২০২২, ১১:১৭ AM
প্রতিকী ছবি।

প্রতিকী ছবি। © সংগৃহীত

বিয়ের মাত্র ৯ দিনের মাথায় ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। জামাইকে পছন্দ না হওয়ায় তিনি বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার বাবার নাম জাহাঙ্গীর মণ্ডল। তিনি স্থানীয় আরাফাত হোসেন সরণি বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে স্কুল ছাত্রী রজনী খাতুন নিজ বাড়িতে  বিষপান করে আত্মহত্যা করেন।

রজনীর পরিবার সূত্রে জানা যায়, মাত্র ৯ দিন আগে রজনীকে তার ইচ্ছার বিরুদ্ধে একই উপজেলার যদুপুর গ্রামের সাগর হোসাইনের সঙ্গে বিয়ে দেয় পরিবার। স্বামীকে পছন্দ না হওয়ায় তিনি শ্বশুরবাড়িতে যাবেন না বলে পরিবারকে জানিয়ে দেন। স্বামী এসে শনিবার রাতে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন: শাবিপ্রবিতে গানের তালে তালে উপাচার্যের পদত্যাগ দাবি

স্বামীর আসার কথা জানতে পেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষপান করে স্কুল ছাত্রী রজনী। একপর্যায়ে ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রজনীর পরিবার অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর। স্বামীকে তার পছন্দ হয়নি বলেও বাবাকে জানিয়েছিল রজনী।

প্রসঙ্গত, জামাইকে পছন্দ না হওয়ায় স্কুল ছাত্রী রজনী আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ । এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় তারা।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬
খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি
  • ০১ আগস্ট ২০২৬
অনড় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষক, আগামীকাল থেকে লা…
  • ০১ আগস্ট ২০২৬