বিদায় অনুষ্ঠানে স্কুলেই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

০৭ নভেম্বর ২০২১, ০৪:১২ PM
নিহত শিক্ষার্থীর লাশ

নিহত শিক্ষার্থীর লাশ © সংগৃহীত

এসএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের মধ্যেই এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই শিক্ষার্থীর নাম মাহবুবুব রহমান তন্ময় (১৭)। 

রবিবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল। এ সময় বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে তন্ময়কে উপর্যুপরি আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের চিৎকারে শিক্ষকরা এসে তন্ময়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ঘটনার কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬