নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে দিনদুপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

০৭ নভেম্বর ২০২১, ০১:৫১ PM

© সংগৃহীত

চুয়াডাঙ্গায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেছে এক স্কুলছাত্রের। শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমিতে আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ধারল অস্ত্র দিয়ে কোপায় কয়েকজন দুর্বৃত্ত। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থীর নাম তন্ময় আহমেদ তপু। এবার তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কী নিয়ে এ হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালান হয়েছে।

এদিকে আল হেলাল ইসলামিয়া একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার জানান, আজ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে তাকে ৩-৪ জন যুবক কোপাতে শুরু করে। পরে তারা পালিয়ে যায়। তপুকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

তপুর মরদেহ রাখা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আর সালানজানান, তার শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬