কানে হেডফোন নিয়ে চালাচ্ছিল সাইকেল, ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

২৫ অক্টোবর ২০২১, ০৪:১৫ PM
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত © ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর পৌর এলাকায় ট্রাকচাপায় তানজিদ ইসলাম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

তানজিদ ইসলাম উলিপুর পৌরসভা এলাকার নিজাইখামার গ্রামের মৃত বক্তার আলীর ছেলে। তিনি বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইকেল চালিয়ে যাওয়ার সময় তানজিদের কানে ইয়ারফোন ছিল এবং এক হাত দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। অন্য হাতে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সাইকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন তানজিদ ইসলাম। উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাতেন বলেন, ঘটনাস্থলে পুলিশসহ জনপ্রতিনিধি রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬