ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

০৬ অক্টোবর ২০২১, ০৩:৩২ PM
মোহাম্মদ লিমন

মোহাম্মদ লিমন © ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোহাম্মদ লিমন (২২) নামে এক কলেজছাত্র মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার সেনানিবাস এলাকার বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ লিমন বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে পুলিশের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে লিমন মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। তিনি বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে পৌঁছলে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাত ১১টার দিকে লিমন মারা যান।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনার খবর তাদের কেউ দেয়নি। রাত ১টার দিকে খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে দেখেন জানাজা চলছে। ঘাতক ট্রাক শনাক্ত ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬