পাড়া-প্রতিবেশীর কথায় কথায় ‘খোঁটা’, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২ AM
আত্মহননের মাধ্যমেই নিজেকে মুক্তি দিল

আত্মহননের মাধ্যমেই নিজেকে মুক্তি দিল © প্রতীকী ছবি

ধর্ষণের শিকার হয়ে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। তার ওপর আবার কথায় কথায় শুনতে হতো পাড়া-প্রতিবেশীর খোঁটা, যা বিষিয়ে তুলেছিল তাকে। ১২ বছরের মেয়েটি এসব সইতে না পেরে শেষে আত্মহননের মাধ্যমেই নিজেকে মুক্তি দিল।

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের শিকার হওয়া ওই স্কুলছাত্রী শনিবার (২৫ সেপ্টেম্বর) বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা করেছেন।

জানা গেছে, ওই স্কুলছাত্রীকে প্রতিবেশী মতিয়ার রহমানের বখাটে ছেলে লাবলু মিয়া ওরফে লয়েট বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। পরে তার পরিবার বিষয়টি বখাটে লয়েটের বাবা-মাকে জানায়। এতে সে ক্ষিপ্ত হয়। গত ১ সেপ্টেম্বর দুপুরে মেয়েটিকে কৌশলে একটি ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে লয়েট। তখন মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সে পালিয়ে যায়।

পরে ধর্ষণের ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে লয়েটকে গ্রেপ্তার করে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই পাড়া-প্রতিবেশীরা বিভিন্ন সময় কথায় কথায় মেয়েটিকে খোঁটা দিত। এ কারণে সে কিছুদিন আগে ভাংনী নাটাগাড়ী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানেও তাকে খোঁটা দিতে থাকে লোকজন।

এতে সে ক্ষোভে-লজ্জায় শনিবার রাতে বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬