রাজধানীতে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

২৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৫ PM
 লামিয়া আক্তার

লামিয়া আক্তার © ফাইল ফটো

রাজধানীতে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পূর্ব রামপুরার জামতলা গলির একটি বাসা ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীর নাম লামিয়া আক্তার (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম। তিনি বলেন, মাস ছয়েক আগে লামিয়ার সঙ্গে হৃদয় নামের এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর তাঁরা জামতলা গলির ওই বাসায় ওঠেন। ছয়তলা বাসার চতুর্থ তলায় হৃদয় ও লামিয়া ছাড়াও শহীদুল নামের একজন ফল বিক্রেতা থাকতেন। লামিয়ার স্বামী হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রামপুরা থানা জানিয়েছে, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লামিয়াদের বাড়ি মুন্সীগঞ্জে। তাঁর স্বামী হৃদয়ের বাড়ি মাদারীপুরের কালকিনীতে।

‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬