মাদক কারবারিদের হামলার ৬ দিন পর আহত যুবকের মৃত্যু

০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭ AM
জয় সাহা

জয় সাহা © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের হামলার ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম জয় সাহা। জয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার ৪ নম্বর আসামি দীপকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। জয়ের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে নেয়া হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে মাদক কারবোরিদের হামলায় গুরুতর আহত হন জয়। হামলার পর বুধবার রাতে জয়ের কাকা টিটু কুমার সদর থানায় চারজনের নামে হত্যাচেষ্টা মামলা করেন।

মামলায় বলা হয়, মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকা এলাকার কয়েকজন যুবককে জয় প্রায়ই বাধা দিতো। এর জেরে গত ২৭ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিমেল, ফাহিম, সাগর, দীপ, বিবেক, হরিসহ আরও কয়েকজন যুবক জয়কে কুপিয়ে আহত করে।

‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬