ই-অরেঞ্জের মালিকসহ তিনজন রিমান্ডে

২৩ আগস্ট ২০২১, ১২:৪৫ PM
ই-অরেঞ্জের মালিকসহ তিনজন রিমান্ডে

ই-অরেঞ্জের মালিকসহ তিনজন রিমান্ডে © সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) মামলার সুষ্ঠু তদন্তের জন্য সোনিয়া দম্পতিসহ তিনজনের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়া প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানা গেছে। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন- প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) আমান উল্লাহ।

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আমান উল্ল্যাহকে। পরে গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক আজ (২৩ আগস্ট) তদন্ত কর্মকর্তা ও আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত সোমবার (১৬ আগস্ট) ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে মামলা করেন তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী। মামলায় তিনি ই-অরেঞ্জের পাঁচ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করেছেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য টাকা দেওয়া হয়, যা একটি নির্দিষ্ট মেয়াদের পর ই-অরেঞ্জ কোম্পানির ডেলিভারি দেওয়ার কথা ছিল। এ শর্তেও বারবার নোটিশের নামে ভুক্তভোগীদের পণ্য ডেলিভারি না করে প্রতারণা করে যাচ্ছে।

মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
close