ছাত্রলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষ

২৯ জুলাই ২০২১, ১১:৪৯ AM
রাকিবুল

রাকিবুল © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুলকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের কবজি কেটে নিয়েছে তার প্রতিপক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৯টায় তেগাছিয়া বাজারের কাছে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলা-পাল্টা হামলায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করেন।

গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, গতকাল রাত ৯টার দিকে তিনি তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে সেখানে উপস্থিত ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

তিনি বলেন, কুপিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে। এ ছাড়া তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে রাকিবুলের সমর্থকরাও তরিকুল ও রায়হানের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনট…
  • ২২ এপ্রিল ২০২৬