কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার রায়

সেই পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছর কারাদণ্ড

২৬ জুন ২০২১, ০৮:৫৬ AM
ফ্লয়েডের ঘাড়ে ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু চেপে বসেছিলেন চৌভিন

ফ্লয়েডের ঘাড়ে ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু চেপে বসেছিলেন চৌভিন © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে (৪৬) হত্যার দায়ে শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে (৪৫) ২২ বছর ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২৫ জুন) দেশটির আদালত এই রায় ঘোষণা করেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে চৌভিন দোষী প্রমাণিত হন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ‘সেকেন্ড ডিগ্রি’ (অনিচ্ছাকৃত খুন), ‘থার্ড ডিগ্রি’ (খুন) এবং ‘সেকেন্ড ডিগ্রি’ (নরহত্যা)।

ওই সময় আদালত বলেছিলেন, পরবর্তী আট সপ্তাহের মধ্যে চৌভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে। সবশেষ গতকাল সেই রায় ঘোষণা করা হলো।

এদিকে রায়ে হতাশা প্রকাশ করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসন। তিনি বলেন, চৌভিনকে যে সাজা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়।

গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে গ্রেফতার করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। গ্রেফতারের পর মিনিয়াপলিসের রাস্তায় ফ্লয়েডের ঘাড়ে ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু চেপে বসেছিলেন ডেরেক চৌভিন।

শ্বাস নিতে না পেরে মারা যান ফ্লয়েড। সেই ভিডিওটি ব্যাপকহারে ছড়িয়ে পড়লে বর্ণবাদ এবং পুলিশদের দ্বারা অত্যধিক শক্তি প্রয়োগের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের সৃষ্টি হয়। জর্জ ফ্লয়েড মিনিয়াপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

খামেনির জানাজায় আসেনি সৌদি, কুয়েত, কাতার-সহ যেসব মুসলিম দেশ…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবিতে পেশাগত মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ জুলাই …
  • ০৩ জুলাই ২০২৬
বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্র…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence