জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে গ্রেপ্তার ৫

১০ জুন ২০২১, ০৮:৩০ AM
ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে গ্রেপ্তার ৫

ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে গ্রেপ্তার ৫ © টিডিসি ফটো

করোনার ঝুঁকি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন যোগাযোগ চালু করার সময় স্টেশনে টিকিট বিক্রি বন্ধ রেখে অনলাইনে টিকিট বিক্রির নিয়ম চালু করে। আর অনলাইনে টিকিট বিক্রির এ সুযোগ নিয়ে বিভিন্ন ভুয়া জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে এবং কাউন্টারের বিক্রিত টিকিটের দ্বিগুন দামে টিকিট বিক্রি করার অভিযোগে জয়পুরহাটে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন (৩২), তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান(২৪), সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬্‌ সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অতিরিক্ত দামে টিকিট বিক্রির কথা ছড়িয়ে পরলে জেলা পুলিশ সুপারের নজরে আসে। এরপরেই কালো বাজারে টিকিট বিক্রেতাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে পুলিশ।

বুধবার (৯ জুন) বিকালে শহরের রেলস্টেশন এলাকা থেকে কালোবাজারে ট্রেনের টিকিট বেশি দামে বিক্রির সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

গ্রেফতারের বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে এবং কাউন্টারের বিক্রি টিকিট দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। রেলস্টেশন এলাকায় কালো বাজারে টিকিট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ট্রেনের ৪২ টিকিটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এদিকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রি করার ঘোষণা দেওয়া হয়। গত বৃহস্পতিবার রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence