স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ১ বছরের কারাদণ্ড

০৬ জুন ২০২১, ১২:২৫ PM
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ১ বছরের কারাদণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ১ বছরের কারাদণ্ড © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন নরসিংদী জেলার রায়পুরা গ্রামের মৃত হায়দর আলীর ছেলে।

শনিবার (৫ মে) বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড দেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় মো. আনোয়ার হোসেনকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় আনোয়ারকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬