মামুনুলের বিরুদ্ধে আরও ২ মামলা

২৫ এপ্রিল ২০২১, ০৯:২২ PM
মামুনুল হক

মামুনুল হক © ফাইল ফটো

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বিকেলে পল্টন থানায় মামলা দুটি করা হয়। আবাব আহমেদ রজবী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি মামলা দুটি করেন। 

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে। আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন তারা বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক।

এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।  

‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬