ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয়া হয় মেসেঞ্জারে, অভিযুক্ত তরুণ গ্রেফতার

২২ এপ্রিল ২০২১, ১১:৩১ PM

© প্রতীকি ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীর বাবার করা মামলায় আজ বৃহস্পতিবার মনিরুল ইসলাম (২২) নামের ওই তরুণকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মনিরুলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়।

থানা–পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই স্কুলছাত্রী। ওই গ্রামে মনিরুল ইসলামের ভগ্নিপতির বাড়ি। মনিরুল তার ভগ্নিপতির বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে গত বছরের ২৬ নভেম্বর দুপুরে বখাটে তরুণ তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে ওই বখাটে ভিডিওটি তার বন্ধুবান্ধবসহ বিভিন্নজনের মধ্যে মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটির অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে আসামি মনিরুলকে গ্রেফতার করেছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence