হেফাজতের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

০৭ এপ্রিল ২০২১, ০১:৩৭ PM
মো. মুহিবুল্লাহ

মো. মুহিবুল্লাহ © সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালায় হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকের ‘অনুসারীদের হামলায়’ আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি।

ওসি বলেন, গত শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জে অবরুদ্ধ করার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত নেতাকর্মীরা। সেসময় মহিবুল্লাহ, জব্বার ও লিটন রিকশায় করে কোদালা বাজারের দিকে যাচ্ছিলেন। তখন মিছিল থেকে তাদের ওপর হামলা করা হয়। পরে গুরুতর আহত মুহিবুল্লাহকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950