প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ, দুই সন্তানের জনক আটক

১৯ মার্চ ২০২১, ০৭:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পরিচয় গোপন করে আড়াই বছর আগে আব্দুর রহমান মোবাইল ফোনের মাধ্যমে দশম শ্রেণির এক ছাত্রী সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করে আব্দুর রহমান।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মাদারীপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ আব্দুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আব্দুর রহমান মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বাসিন্দা। সে দুই সন্তানের বাবা।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল। তিনি বলেন, ওই ছাত্রীকে প্রথমে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্যাতিতার কাছ থেকে ঘটনা শুনে তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence