সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবি শিক্ষার্থী তাসিব আইসিইউতে

২৬ জানুয়ারি ২০২১, ১১:১৬ AM
সড়ক দুর্ঘটনায় আহত তাসিব আহমেদ

সড়ক দুর্ঘটনায় আহত তাসিব আহমেদ © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী তাসিব আহমেদ। তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাসিব আহমেদ যবিপ্রবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার (২৫ জানুয়ারি) যশোরের গদখালী যাওয়ার পথে শহরের অদূরে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে থাকা পিলারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক তাসিবের বন্ধু। এসময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান তাসিব। পরে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে তাকে প্রথমে কুইন্স হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে তাকে ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাসিবকে আইসিইউতে রাখা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত রয়েছে।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬