ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা দুই অডিটর

২২ ডিসেম্বর ২০২০, ১২:২৩ AM
আটক মো. শামীম হোসেন ও  মো. জহির রায়হান

আটক মো. শামীম হোসেন ও মো. জহির রায়হান © টিডিসি ফটো

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দু’জন অডিটরকে ৪ লাখ ১৬ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতারকৃতরা হলেন শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদফতরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এস.এ.এস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল সোমবার (২১ ডিসেম্বর) বিকালে পিরোজপুর এলজিইডি’র গেস্ট হাউজ থেকে তাদের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এ সময় গেস্ট হাউজের রুমের মধ্যে ট্রাভেল ব্যাগ ও বিছানার তোষকের নিচসহ বিভিন্ন স্থানে লুকানো এক হাজার ও ৫শ টাকার কয়েকটি বান্ডিলে ৪ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। এ সময় দুজন অডিটরকে আটক করা হয়। তারা পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করে রাতে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার ৭টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ এ বিভাগের বিভিন্ন দফতরের গত অর্থবছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য ওই দুই অডিটর গত রবিবার পিরোজপুরে আসেন। তারা এলজিইডির গেস্ট হাউজে ওঠেন। তারা সোমবার পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রম শুরু করেন।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬