ধর্ষণের পর হত্যা: বিচার পেলেন ১১ বছর পর

৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬ PM
কাঠগড়া

কাঠগড়া © প্রতীকী ছবি

চট্টগ্রামের ভুজপুর থানার চাইলতাতলী এলাকায়  ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে আব্দুল জলিল  নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সি  আব্দুল মজিদের আদালত এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম জানান, অভিযুক্ত আব্দুল জলিলের অপরাধ আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই বিচার প্রক্রিয়ায় সর্বমোট নয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

নিহত ওই কিশোরীর বাবার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বিকেলে তার প্রতিবেশী চাচার বাড়িতে বেড়াতে গিয়ে রাতে ওখানে অবস্থান করে ওই কিশোরী। পরে ওই দিন সকালে নিজ বাড়িতে ফেরার পথে আসামি আব্দুল জলিল কিশোরীকে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে মেরে ফেলে। ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালের ২২ নভেম্বর।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬