ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় ২ জনের সাক্ষ্যগ্রহণ

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৮ PM
মজনু

মজনু © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণ ঘটনায় দায়ের করা মামলার আসামি মজনুর বিরুদ্ধে দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

এছাড়াও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেন। এ পর্যন্ত আট জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলে আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে গত ২৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালত অভিযোগ গঠন করেন। গত ১৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়। ে

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে তার এক বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ৬ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা জাকির হোসেন ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬