তরুণীকে ধর্ষণের অভিযোগে দম্পতি আটক

২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮ AM
তরুণীকে ধর্ষণের অভিযোগে দম্পতি আটক

তরুণীকে ধর্ষণের অভিযোগে দম্পতি আটক © ফাইল ফটো

এক তরুণীকে ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে।

আটক দম্পতি হলেন, নুরী আক্তার ও তাঁর স্বামী মোহাম্মদ অন্তর। আজ সোমবার (২৮ সেপ্টম্বর) ভোরে একই এলাকা থেকে তাঁদের আটক করে ডবলমুরিং থানা পুলিশ।

চান্দু মিয়া নামে এক ব্যক্তি ওই তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আটক করার চেষ্টা চলছে।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ২০ বছর বয়সী এক তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তাঁর চাচার বাসায় বেড়াতে আসেন। চাচাতো বোনের এক বান্ধবী ওই তরুণীকে গতকাল রাত আটটার দিকে সুপারিওয়ালা পাড়ায় বাসায় বেড়াতে নিয়ে আসেন। পাশের বাসায় থাকেন চান্দু মিয়া। একপর্যায়ে ওই তরুণীকে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন চান্দু মিয়া। রাতে বাসায় গিয়ে ওই তরুণী তাঁর চাচাকে ঘটনা খুলে বলেন।

অসুস্থ অবস্থায় ওই তরুণীকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬