মা-বাবার ভালোবাসায় ভাগ বসানোয় শিশু মিমকে হত্যা

২৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৮ PM
নিহত শিশু মিম

নিহত শিশু মিম © সংগৃহীত

রাজধানী বনানীর কড়াইলে বস্তিতে চার বছর বয়সী শিশু মিম হত্যার ঘটনায় তার ভাই আল-আমিনকে (১৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোই ছিল শিশুটির অপরাধ।

এ ঘটনায় স্বজনরা জানান, সকালে মিম বাসায় ঘুমিয়ে ছিলো। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মেয়ে ও ছেলে আল‌-আমিনকে বাসায় রেখে বের হন বাবা লিটন। ১০ মিনিট পর বাসায় এসে মিমকে খুঁজে পাননি। এরপর খোঁজাখুঁজি করে একঘণ্টা পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

প্রসঙ্গত, বুধবার সকালে কড়াইল বস্তির একটি গোসলখানা থেকে শিশু মিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিএআইইউএসটিতে দুই দিনব্যাপী আইএমইউএন ২০২৬: ভবিষ্যৎ নেতৃত্ব …
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানী থেকে সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিতি ৬১.…
  • ১৫ এপ্রিল ২০২৬
নেইমারকে বিশ্বকাপে দলে রাখা নিয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজ…
  • ১৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬