নারী নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নূরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৩ অক্টোবর

২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:২২ PM
নুরুল হক নূর

নুরুল হক নূর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছয়জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর আদালতের হাকিম বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে কোতয়ালি থানার পরিদর্শক (নিরস্ত্র) নুর আলমকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের এ নির্দেশ দেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলার বাদীই গতকাল সোমবার কোতোয়ালী থানায় নতুন করে এ মামলাটি দায়ের করেন। ভিপি নূর বাদে মামলার অন্য আসামিরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, সংগঠনটির আরেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

প্রসঙ্গত, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ আরো পাঁচজনকে সহযোগিতার অভিযোগে আসামি করা হয়।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬