চতুর্থ শ্রেণির ছাত্রের বয়স ১৯ বছর দেখিয়ে মামলা!

২১ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬ AM
আবিদুল ইসলাম ওরফে আব্দুল।

আবিদুল ইসলাম ওরফে আব্দুল।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবিদুল ইসলাম ওরফে আব্দুলের বয়স ১৯ বছর দেখিয়ে মহিষ চোরাচালান মামলার আসামি করা হয়েছে। এ মামলার ব্যাপারে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। একই সাথে মামলার বাদী সিলেটের জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সাহাব উদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে আগামী ৭ অক্টোবর তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই শিশুসহ মামলার ১০ আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ওই দিন ওই শিশুকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন।

আদালতে আবদুলসহ জামিন প্রার্থীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

অ্যাডভোকেট জাহাঙ্গীর জানান, জৈন্তাপুরের খিলাতৈল এলাকার ব্যবসায়ী সাইদুল বেপারী বৈধভাবেই ২০টি মহিষ কিনে বাড়ি আনেন। কিন্তু বিজিবি সদস্যরা গত ১৩ সেপ্টেম্বর ওই মহিষগুলো আটক করে নিয়ে যান।

জানা গেছে, আবদুল ব্র্যাক পরিচালিত ‘শিখন স্কুল’ এর চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা, ভাই-বোন, ভাবিসহ অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬