ওয়াহিদার ওপর হামলায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি: এসপি

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯ PM

© ফাইল ফটো

দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর উপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, আগামী দুই একদিনের মধ্যেই হামলার ঘটনা সম্পর্কে ভালো একটা ফলাফল দিতে পারব।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দায়িত্বে অবহেলার কারণে আজ ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এই থানার নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে রংপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিমউদ্দীনকে।

তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতার ওপর হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়নি। হামলা ঘটনার সঙ্গে ওসি আমিরুল ইসলামের প্রত্যাহারের কোনো সংশ্লিষ্টতা নেই। চাকরির স্বাভাবিক নিয়মেই তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬