করোনার মধ্যেও কোচিং, ফরহাদ ক্যাডেট একাডেমি সিলগালা

২৫ আগস্ট ২০২০, ১০:২৩ PM

© সংগৃহীত

সরকারি নির্দেশনা উপেক্ষা করে করোনাকালেও কোচিং সেন্টার পরিচালনা করায় ফরহাদ ক্যাডেট একাডেমি সিলগালা করা হয়েছে। এছাড়া কোচিং সেন্টারের চেয়ারম্যানকে জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল শহরের কলেজ গেটে কোচিং করাচ্ছিলো প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাইদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ পদক্ষেপ নেওয়া হয়। কোচিং সেন্টারের চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কোচিং সেন্টার সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল এ বিষয়ে বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং পরিচালনা করায় ১৮৬০ সালের দণ্ডবিধি ১৮৮ ও ২৬৯ ধারায় চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬