এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

১৯ আগস্ট ২০২০, ১০:২৫ PM

© ফাইল ফটো

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৪ বছর ধরে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান নাইচ। তিনি সদ্য বিলুপ্ত কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নাইচ উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারেফের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শারমিন সুলতানা শিখা জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিকে আটকের চেষ্টা চলছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান,ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে আটকের জন্য থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক তৎপর আছে।

 

মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬