মাদক মামলায় কারাগারে যাওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

১৩ আগস্ট ২০২০, ০৪:৫৮ PM

© সংগৃহীত

মাদক মামলায় কারাগারে যাওয়ায় ছাত্রলীগের এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই ছাত্রলীগ নেতার নাম হামজা খান। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।

বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জরুরি সিদ্ধান্তে সংগঠনের নীতি আদর্শ বহির্ভূত কাজে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল তিনি জানান, জেলা কমিটির সহ সম্পাদক হামজা খানকে এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শোকজ করা হয়েছিল। যা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।

সর্বশেষ গত ৯ আগস্ট রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা হয় তার। দণ্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।

এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করেছিলেন ঘিওর থানা যুবলীগ নেতা। সেই মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে গিয়েছিল।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬