স্বামী পরিত্যক্তাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

০৭ আগস্ট ২০২০, ১০:৩১ PM

© টিডিসি ফটো

যশোরের ঝিকরগাছায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্ত এক মহিলা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসদরের পুরন্দপুর সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার চার ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ধর্ষকরা হলেন- পুরন্দপুর গ্রামের আব্দুল জলিল (২৩), একই গ্রামের জাকির হোসেন (২০), আলম হোসেন (৩০) ও হাসানুর রহমান (২০)। সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় এ ঘটনায় এগারো জনের নামে একটি ধর্ষণ মামলা করা হয়।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পুরন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে গণধর্ষণ করা হয়।

তিনি বলেন, এ সময় ধর্ষকরা তাকে রাস্তার পাশে আব্দুর রাজ্জাকের ঘাষের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ট্রেন লাইনের উপর ফেলে রেখে যায়। অচেতন অবস্থায় এক পথচারী তাকে দেখে ৯৯৯-এ ফোন করেন। ফোনের সূত্রধরে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬