রিমান্ড নামঞ্জুর: টিকটকের ‘অপু ভাই’ কারাগারে

০৪ আগস্ট ২০২০, ০৭:০০ PM

© ফাইল ফটো

পুলিশের হাতে গ্রেপ্তার টিকটকের ‘অপু ভাই’য়ের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের জন্য অপুকে তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত মামলার প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। এর আগে গতকাল সোমবার উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্র : বাসস

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬