নোবিপ্রবিসাস দপ্তরে ভাঙচুরের ঘটনায় ঢাকসাস’র নিন্দা

১৭ জুলাই ২০২০, ১২:৩৫ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)-এর দপ্তরে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। আজ শুক্রবার (১৭ জুলাই) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সহ-দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান তামিম এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নোবিপ্রবিসাস’র দপ্তরে ভাঙচুরের ঘটনায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা, উদ্বেগ এবং প্রতিবাদ জানান। সেই সাথে এ ধরণের হীন কাজের সাথে জড়িতদের অবিলম্বে শাস্তির মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতিও আহবান জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ জুলাই) হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় সাংবাদিক সমিতির দপ্তর ভাঙচুর অবস্থায় পান সংগঠনের সদস্যরা। তারা জানান, করোনা সংক্রমণের শুরুতে মার্চ মাসের শেষ দিক থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় দপ্তরে কারো আসা হয়নি। বিশেষ কাজে দপ্তরে গেলে ভাঙচুর অবস্থায় পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই দপ্তর।

সংগঠন সূত্র আরো জানায়, দপ্তরের মূল ফটকে থাকা সংগঠনের নাম সম্বলিত সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও দরজার উপরে থাকা গ্রীলের ভিতর দিয়ে ইট-কণা ছুঁড়া হয়েছে বলেও জানান তারা।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close