হাটতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজ শিক্ষক

১৪ জুলাই ২০২০, ০৯:০৩ PM

© প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ শিক্ষক মিজানুর রহমানের (৪২) মৃত্যু হয়েছে। মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা সদরের কাজী নোমান আহম্মদ ডিগ্রি কলেজের ইংরজির প্রভাষক তিনি।

নিহত শিক্ষক উপজেলার দড়িকাদি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) তার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।

স্থানীয়রা জানিয়েছেন, মিজানুর রহমান গত সোমবার রাত ৮টার দিক নিমাইকাদি এলাকার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের পাশে হাঁটছিলেন। এসময় মুরাদনগর বাজারের দিক থেকে আসা মোটরসাইকেলটি তার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান।

সেখান থেকে স্থানীয়রা উদ্ধার তাকে করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চার জেলার ডিসিকে প্রত্যাহার
  • ০১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের
  • ০১ এপ্রিল ২০২৬
রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন
  • ০১ এপ্রিল ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দে…
  • ০১ এপ্রিল ২০২৬
‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’
  • ০১ এপ্রিল ২০২৬
পরিবারে নতুন সদস্য আগমনের মুহূর্তে গাছ লাগান: সড়কমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence