মারামারি ঠেকাতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা সভাপতির

২২ জুন ২০২০, ১২:২৮ AM

© সংগৃহীত

যশোরের উপশহরে দুই যুবকের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে মারা গেছেন এনামুল হক ইমু (৩৫) নামের এক ব্যক্তি। নিহত ইমু উপশহর আদর্শ বহুমুখী মাদ্রাসার সভাপতি ছিলেন। তিনি উপশহর বি ব্লক মসজিদের পাশের ১১৫ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে। আজ রবিবার (২১ জুন) রাতে উপশহর শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা সৈয়দ ইকবাল হোসেন ইকু জানিয়েছেন, রাত ৮টার দিকে উপশহর শিশু হাসপাতালের সামনে দুই যুবক মারামারি করছিল। এ সময় ইমু সেখানে ছিল। সে তাদেরকে থামানোর চেষ্টা করে এবং একজনকে একটি থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়া যুবকটি ছুরি বের করে ইমুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায় এবং দুই যুবক পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক জানান, ছুরিকাঘাতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আনার পরপরই তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, উপশহরে ছুরিকাঘাতে যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি শনাক্তের চেষ্টা করছে।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬