মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু

১৭ মার্চ ২০২০, ১২:০৯ PM

© টিডিসি ফটো

যশোর সদর উপজেলার রাজাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সবুজ হোসেন (১৯)।

মোটরসাইকেলের আর এক আরোহী তাদের আরেক বন্ধু যশোর মথুরাপুর গ্রামের হারুনের ছেলে মোহাম্মদ আব্বাস আলীর (২০) অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, তিন বন্ধু বের হয়েছিল মোটরসাইকেলে ঘুরতে। তবে তাদের দুই বন্ধুকে লাশ হয়ে  ফিরতে হল বাড়িতে। কেউই তাদের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল ষ্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামকস্থানে পৌঁছালে সড়কের বাকে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি সজোরে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় তারা দু’জন ঘটনাস্থলেই মারা যান।

শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬
জাল সনদে চাকরি: ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬