পিকআপচাপায় প্রাণ গেল প্রাথমিক শিক্ষিকা মা ও মেয়ের

০৪ মার্চ ২০২০, ১১:৩৯ AM

© সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপচাপায় অটোরিকশায় থাকা প্রাথমিক শিক্ষিকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহতরা হলেন, মিরআলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা পলি রানী দে (৩০) এবং তার ছোট মেয়ে নিদি দে (২)। একজনকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ছেলামের দোকানের পাশে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকসার সাথে সংঘর্ষে এই ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়। সিএনজি চালিত অটোরিকশাটি চৌরাস্তা থেকে সোনাইমুড়ীর উদ্দেশ্য যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় নিহত হয়েছে।

তবে এ নিউজ করা পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬
জাল সনদে চাকরি: ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬
মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজ…
  • ২৩ এপ্রিল ২০২৬