দেশে ফিরে পরপারে আযহার বিশ্ববিদ্যালয়ের আখিয়ার

১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৩ AM

© সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় আখিয়ারুল আলম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন।

আখিয়ারুল আলম তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার ছাত্র ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তিনি দাখিল ২০১৪ ও আলিম ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

বর্তমানে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র আখিয়ারুল আলম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের রাজেন্দ্রপুরে মোটরসাইকেল দুর্ঘটনায়নিহত হন।

মরহুমের নামাজে জানাজা তার নিজ এলাকা গফরগাঁও এ আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬
‎১৭ বছরে পা দিল রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জি…
  • ২৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের সমন্বয়ে কমিটি গ…
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬