আবরারের বাবার মৃত্যুর সংবাদ ভুয়া

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৩ PM

© ফাইল ফটো

ছাত্রলীগের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের বাবা মারা গেছেন বলে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে এ খবর ভুয়া বলে জানিয়েছেন আবরারের পরিবার।

এ ব্যাপারে আবরারের মামা মোফাজ্জাল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, এটা মিথ্যা খবর। এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘Let's make it clear... আমাদের পরিবারের সবাই সম্পূর্ণ সুস্থ আছে। অযথা কোনো উল্টাপাল্টা গুজবে কান না দিলে ভালো হয়। আল্লাহই জানে এমন কথা ছড়ায় কারা। জীবনে যন্ত্রণা কম নাই, দয়া করে বাড়াবেন না আর।’

প্রসঙ্গত, আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার।

গত বছরের ৬ অক্টোবর রাত ৮টার দিকে তাকে ফেসবুক স্ট্যাটাসের জেরে রুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

মামলায় অধিকাংশ আসামি গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে অনেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আবরার হত্যাকাণ্ড মামলার বিচার প্রক্রিয়া চলছে দ্রুতগতিতে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence