ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৬ PM

© সংগৃহীত

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় বগুড়ার মোকামতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনাগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুলের ছেলে হানজেলা (২৪), মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬