পড়া না পারায় মাদ্রাসাছাত্রকে অমানবিক নির্যাতন

১৯ জানুয়ারি ২০২০, ০১:৩৪ PM

© টিডিসি ফটো

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষক মোজাম্মেল হক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার তানভিন মিয়া লস্করপুর গ্রামের সাহিদ মিয়ার ছেলে।

শনিবার (১৯ জানুয়ারি) রাতে একই উপজেলার বামকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সদর মডেল থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকালে পড়া না পারায় শিশু তানভিনকে অমানবিক নির্যাতন করেন শিক্ষক মোজাম্মেল হক। এ ঘটনায় শিশুটির বাবা লিখিত অভিযোগ করলে অভিযুক্ত শিক্ষকসহ দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬