সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

১১ জানুয়ারি ২০২০, ১১:৩৫ AM

© সংগৃহীত

চট্টগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল ও তার বন্ধু নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

আলমগীর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র প্রটোকল টিমের সদস্য ছিলেন। তাঁর বাড়ি পারুয়া বুড়িচং উপজেলায়। পিতার নাম আবদুর রশিদ। তার বন্ধু শহীদুল ইসলামের বাড়ি বুড়িচং উপজেলার কংসনগরে। পিতার নাম জাফর আলম।।

জানা গেছে, কুমিল্লা থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম যাচ্ছিলেন আলমগীর হোসেন (২৪) ও তার বন্ধু শহীদুল ইসলাম (২৮)। চট্টগ্রামের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সীতাকুন্ডের কাছে ফৌজদারহাট বাইপাস মোড়ে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬