বেনাপোলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

২৫ নভেম্বর ২০১৯, ০১:১১ PM

© টিডিসি ফটো

যশোরের বেনাপোল বাইপাসে সড়ক দুর্ঘটনায় শহর আলী (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।

আজ সোমবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক যানবাহনটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬