ঘাতক ট্রাকের চাপায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকনের

১৪ নভেম্বর ২০১৯, ১১:০৯ AM

© সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড মিস্ত্রি পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রিংকন বড়ুয়া (৩০)। তিনি কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত রিংকন বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গোজোরা গ্রামের আশুতোষ বড়ুয়ার ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর মুরাদ ও লালমাই হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্যাহ অলি বলেন, ‘বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। লিংকন বড়ুয়া চৌকষ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। ছুটিতে তার বাড়িতে গিয়েছিলেন। মোটরসাইকেলে কর্মস্থলে কচুয়ায় ফেরার পথে ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।’

রিংকন বড়ুয়া ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কচুয়া থানায় ২০১৭ সালের জুলাই মাস থেকে কর্মরত ছিলেন।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬